রেসিপি চিরকুট: ব্লেন্ডার, সরিষা ইলিশ আর পাকা আমের রস! :P

গতকল্য দূরালাপনীতে আমার মাতাকে বলিলাম – সরিষা ইলিশ খাইবো। মাতা বলিলেন – মিশ্রন যন্ত্রের মাধ্যমে সবকিছু মিশ্রন করিয়া রন্ধন করিতে হইবে। আমি বলিলাম- মিশ্রন যন্ত্র তো নাই। বলিলেন- কিনিয়া আনিতেছো না কেন?
সুতরাং, মাতৃ আদেশ পালনার্থে অদ্য সায়াহ্নে বাজার হইতে মিশ্রন যন্ত্র খরিদ করিয়া আনিয়া দুই চা চামনচ সরিষার বীচি সহকারে আয়েশ করিয়া ইলিশ মৎস রন্ধন করিলাম।
গুরুপাক খাদ্য পাকস্থলী সইতে পারে না। সুতরাং, রাত্রির আহারে পাকা আমের রসও সাথে ছিল। আহারপূর্ব উহাদের কতিপয় ফটো উঠাইয়াছিলাম। এইবেলা সেইসব ভাগাভাগি করিলাম।

গতকল্য দূরালাপনীতে আমার মাতাকে বলিলাম – সরিষা ইলিশ খাইবো। মাতা বলিলেন – মিশ্রন যন্ত্রের মাধ্যমে সবকিছু মিশ্রন করিয়া রন্ধন করিলেই তো পারো। আমি বলিলাম- মিশ্রন যন্ত্র তো নাই। বলিলেন- কিনিয়া আনিতেছো না কেন?
সুতরাং, মাতৃ আদেশ পালনার্থে অদ্য সায়াহ্নে বাজার হইতে মিশ্রন যন্ত্র খরিদ করিয়া আনিয়া দুই চা চামনচ সরিষার বীচি সহকারে আয়েশ করিয়া ইলিশ মৎস রন্ধন করিলাম।
গুরুপাক খাদ্য পাকস্থলী সইতে পারে না। সুতরাং, রাত্রির আহারে পাকা

তোমার রক্তপান্জেরী আর আমার ব্লুবেরী রাত

ছবি কৃতজ্ঞতা: প্রলয় হাসান

ম্যাপেল ঝরা ভোরের শীতার্ত আহ্বানে
তোমার বুকের খাঁচা আমার কামনার ওমে,
হার্মিং পাখির মত তিরতির করে কাঁপতো
কত দহন, কত কাঁপন কত আচড়!

ঝিম ধরা দুপুরের মাতাল আবেশে
তোমার এলোচুলে…দুপুরের ভাত ঘুমে,
তোমার অগোছালো পোষাক,
আর তোমার ভাজঁ খোলা দেহ…
আমার দুহাতের রেখার পরতে পরতে মাখানো…
তোমার লোমের গন্ধ!

বিকেলের সোনাঝরা রোদে
আকাশের নীচে হাত পেতে
সমুদ্রে পা ডুবিয়ে থাকা তুমি।
যেন…..
আমার আকাশের পুরোটা জোসনাই তোমার
শরীর থেকে ঠিকরে পরা আতশবাজী!
আর আমার সপ্নতীরের দীপাবলীরা,
তোমাতেই ঠাঁই পায়
তোমাতেই ঘুরে বেড়ায়।

ঘোলাটে সন্ধ্যার আলো-আঁধারীতে
একটুকরো চাদঁ যখন টুক করে গেথেঁ যায় দিগন্তের গায়েঁ,
তুমি এলো চুলে-এলো বেড শীটে।
পরিপাটি এই আমি অহর্নিশ তোমাকে এলেমেলো করে দিই।
তোমার রক্তপান্জেরীও আমায় পারে না ছুতেঁ!!!
মাখন তোষক আর মাখন তোমাতে
অসহায় চাঁদের মত
আমি গেঁথে যাই!

আজ রাতে আমি স্মৃতিকাতর হবো।
তোমার সোনালী চুলগুলো হবে আমার
ঝলমলে স্মৃতির ছেড়া-খোড়া অংশ।
আজ রাতে আমার স্মৃতিরা হবে ইতিহাস!

মাঝরাতের নির্বাক নগরীর মাঝে
তুমি এক উন্মাতাল আর জান্তব শিৎকার তুলে
ক্ষনে ক্ষনেই হারিয়ে যাও অন্ধকারে।
শীতল রাতের শীতল শিশিরেরা এসে
আমাকে আষ্টে পৃষ্টে জাপটে ধরে…।
তবু এতটুকও ভাগ পাবে না তুমি আজ।
সেই ব্লুবেরী রাতগুলো আজ আর তোমার নয়…
সেসব এখন শুধুই আমার।

আবারও নীলচে বেরীতে ছেয়ে যাচ্ছে শীতের রাত।
কাল ভোরে আবারও ম্যাপল ঝরবে।
তিতির পাখি আবারও কাঁপবে আমার বুকের উষ্নতায়।
তবে আমি আর কখনোও কোনদিন ভালবাসা পাবার নেশায়
উদ্বাস্তুর মত সেখানে গিয়ে হোচটঁ খাবো না।

স্বাগতম…

স্বপ্নদুয়ারে আপনাকে স্বাগতম। এগিয়ে চলুন আপনার স্বপ্ন নিয়ে। স্বপ্নদুয়ারে আপনাকে স্বাগতম। এগিয়ে চলুন আপনার স্বপ্ন নিয়ে। স্বপ্নদুয়ারে আপনাকে স্বাগতম। এগিয়ে চলুন আপনার স্বপ্ন নিয়ে। স্বপ্নদুয়ারে আপনাকে স্বাগতম। এগিয়ে চলুন আপনার স্বপ্ন নিয়ে।